বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জবিতে ‘জেএনইউডিএ’ উদ্যোগে প্রথম বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৭ মোট ভিউ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং অ্যাসেম্বলির উদ্যোগে প্রথম বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) ডিবেটিং অ্যাসেম্বলির সভাপতি তাসলিমা জাহান মুনের সভাপতিত্বে সিএসই ডিপার্টমেন্টে সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সভায় দর্শন বিভাগের চেয়ারম্যান সিত্তুল মুনা হাসান, ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসির আাহমেদ , বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ন আহবায়ক জাফর আহমেদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিত্তুল মুনা হাসান বলেন,সমাজ বা রাষ্ট্র এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিতর্কের ভূমিকা অপরিসীম। বিতর্কের মাধ্যমেই আমরা মুক্তচিন্তা, মুক্ত সমাজ, মুক্ত রাষ্ট্র গড়ে তুলতে পারি।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে না বলতে শেখানো। যে সমাজে মানুষের মাঝে বুদ্ধিবৃত্তিক চিন্তার প্রভাব বেশি সেই সমাজ দ্রুত এগিয়ে যায়। এ সময় তিনি সক্রেটিসের বিভিন্ন দার্শনিক মতাদর্শ তুলে ধরে বিতর্কের গুরুত্ব বোঝান।

ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসির বলেন, বিশ্ববিদ্যালয়ে সকলকে স্বাধীনভাবে কথা বলার অধিকার থাকতে হবে। বিশ্ববিদ্যালয় হলো গণতন্ত্র চর্চার জায়গা যেটি সকলের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে। সবাই যেন তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে নির্বিঘ্নভাবে সেদিকে খেয়াল রাখতে হবে।

 

 

আরও পড়ুন : অর্থ সংকটে ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা বাসিত

 

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, বিতর্ক ক্লাব ‘কমিউনিকেশন ডেভেলপমেন্ট স্কিল’ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিগত স্বৈরাচারী আমলে ক্লাবগুলোকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ধাবিত করা হয়েছে। জ্ঞান ও চিন্তার প্রসার অবারিত রাখতে এবং প্রকৃত মেধার বিকাশ ঘটাতে বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত রাখার দাবি জানান তিনি।

ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাফর আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে তার মধ্যে বিতর্ক ক্লাব অন্যতম। বিতর্কের মাধ্যমে মানুষের জ্ঞান ও চিন্তার প্রসার ঘটে। ফলে, বিতর্ক ক্লাব আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মশালাটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়েছে । প্রথম পর্বে ট্রেইনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘আইডিএমবিএস’ ডিবেটিং শাখার সাধারণ সম্পাদক রাকিব রহমান বিতর্ক বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করে এবং দ্বিতীয় পর্বে ট্রেইনার হিসেবে ফয়জুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শারমিন সুলতানা নিশি বিতর্কের বিভিন্ন মোশন ও প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করে।

কর্মশালায় ডিবেটিং অ্যাসেম্বলির যুগ্মসাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম অমিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital